ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নওগাঁর মান্দায় পুলিশের সাঁড়াশি অভিযানে ১৪ আসামি গ্রেফতার

নওগাঁর মান্দা থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মিরপুর গ্রামের আইজুল সরকার (৩২), মিরপুর মিছুপাড়া গ্রামের সাইদুর রহমান (৪৫) ও শরিয়ত হোসেন (২৭), কটকতৈল গ্রামের মাহবুবুর রহমান (৪৩), মনোহরপুর অজিত চন্দ্র সরকার (৪৯), দোসতি গ্রামের মুরাদ হোসেন (২৭), সাহাপুর চৌকিদারপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৪০), শীলগ্রামের ইয়াকুব আলী (৪০), এলেঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩৭), চককানু গ্রামের সুইট হোসেন ফিরোজ (২৩), এলেঙ্গা গ্রামের আবুল হোসেন (৩২), নহলকালুপাড়া গ্রামের নিজাম উদ্দিন (২৮), ফতেপুর গ্রামের কাজেম উদ্দিন (২৬), চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গাজীপুর (সোনা মসজিদ) গ্রামের এজাবুর রহমান এজাব (২৬)।


এর মধ্যে চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গাজীপুর (সোনা মসজিদ) গ্রামের এজাবুর রহমানকে মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের কালিসফা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক করে র‌্যাব-৫।


মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে আরও ৬ জনকে।


গ্রেফতারকৃতদের রোববার নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑